1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

পুলিশের গুলিতে আন্দোলনকারী শহীদ সাদ এর জানাজা সম্পন্ন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : এক দফা আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আফিকুল ইসলাম সাদ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন। সে সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার শফিকুল ইসলামের পুত্র।এই আন্দোলনে ধামরাই উপজেলায় প্রথম শহীদ তিনি।

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী এই শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। গত ০৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ০৮ আগস্ট সকাল ৭:৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার প্রথম নামাজে জানাজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ২য় জানাজা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে, ৩য় জানাজা ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ও চতুর্থ জানাজা তার নিজ গ্রাম সাটুরিয়ার দড়গ্রামে অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন করা হয়।ধামরাইয়ে জানাজা নামাজে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সচেতন নাগরিক সমাজ ধামরাই এর সভাপতি মোহাম্মদ ইমরানসহ কয়েক হাজার মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD