1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে গৌরনদীতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফল বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী

সেনাবাহিনীর সহায়তায় নরসিংদীত পুলিশের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। শনিবার (১০ আগস্ট) থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জেলাজুড়ে চলছে । এতে মানুষের মনে স্বস্তি ফিরে আসছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে বাংলাদেশ সরকার পতনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট দিনে ও রাতে নিরাপত্তা টহল পরিচালনা করে নরসিংদীতে কর্মরত সকল পুলিশ স্টেশন, মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। জনমনে গণ সচেতনতা তৈরি করার কার্যক্রম পরিচালনা করেন।

শনিবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান ক্যাপটেন রকিব। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটের সেনা সদস্যরা শুক্রবার থেকে নরসিংদী জেলার সাতটি থানায় অবস্থান করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করছেন। পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাব এবং উপস্থিত পুলিশ সদস্যদেরকে অকৃত্রিম সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য অনুপ্রেরণা দেন।

২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, পি এস সি নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন ও দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।

সেই সঙ্গে দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে গিয়ে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সাথে পুনর্বহাল করার জন্য আহ্বানও জানান।এছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্ত হন এবং অতি শীঘ্রই কাজে স্বতঃস্ফূর্ততার সহিত যোগদান করার আশ্বাস দেন।

নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পুন:আনয়ন এর লক্ষ্যে ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের জান মাল রক্ষার্থে ২৮ ইস্টবেঙ্গল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

জানা গেছে , নরসিংদী সাতটি থানায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা পুলিশের সঙ্গে যৌথ টহল চালিয়ে যাচ্ছেন। স্থানীয় মানুষের সাথে কথা বলে নানা প্রকার পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশ্বস্ত করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD