1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মেরিনা আক্তার (৪৫) ও সাথী আক্তার (১৩) নামে মা ও মেয়ের মৃত্যুর হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে এ ঘটনা ঘটে। হোসেগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেরিনা ও সাথী ওই গ্রামের মিলচাতালে কাজ করা দিনমজুর সৈয়দ আলীর স্ত্রী ও কন্যা।

সরেজমিনে গিয়ে জনা যায়, ঘটনার দিন সকাল ১০ টায় মেরিনা ও সাথী মা-মেয়ে মিলে বাড়ির পাশের মাঠে তাদের নিজের ধানের ক্ষেতে নিড়ানি দিতে যায়। দুপুরে অঝোড়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাড়াহুড়ো করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

মৃত: মেরিনার স্বামী সৈয়দ আলী জানান, সকাল থেকে আমার স্ত্রী ও মেয়ে ধান ক্ষেতে নিড়ানির কাজ করছিলো হঠাৎ মুষলধারে বৃষ্টি এলে তারা বাড়ির উদ্দেশ্যে রাওনা হয় পথিমধ্যে বিকট আওয়াজে বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জনেই মারা যায়। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতমসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD