1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন

রাণীশংকৈলে এক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি‌: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশের একটি আম গাছ থেকে সিরাজুল ইসলাম আকালু (৫৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রির ঝুলন্ত মরদের উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী ।

সোমবার (১২ আগস্ট) সকালে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে তার মরদেহে উদ্ধার করা হয়। আকালু ওই এলাকার মৃত অগনুর ছেলে। থানা ও পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম আকালু দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তিনি কাওকে না বলে প্রায় বাড়ি থেকে বের হয়ে যেতেন।

গতকাল রোববার রাতে বাড়ির লোকদের অগোচরে কাউকে না জানিয়ে তার নিজ শয়নকক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। শেষে ভোর রাতে বাড়ীর সামনে একটি আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় তাকে দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যৌথ উদ্যোগে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সিরাজুল ইসলাম আকালুর মরদেহ উদ্ধার করেছি।

স্থানীয়রা জানায় তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই নিয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD