1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

যশোর জেলা বিএনপির খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, যশোর :
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদাৎ বরণকারী ছাত্র-জনতার আত্মার মাগফিরাত এবং গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোর জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন।১৭ই আগস্ট শুক্রবার বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমাদের লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ফ্যাসিস্ট শেখ হাসিনা উৎখাত হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে প্রাথমিক ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছি।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণ তার পছন্দের ব্যক্তিকে বেছে নিতে পারবে। তখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার, জনগণের আকাঙ্খা পূরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে। সেই রাষ্ট্রকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারবো। এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তার জন্য অনেক ত্যাগ-তীতিক্ষা এবং ধৈর্য্য ও সংযমের প্রয়োজন রয়েছে। বিগত ১৭ বছর ধরে যে নতুন দিনের জন্য অপেক্ষা করছিলাম। সেই নতুন সূর্য্য উদয় দেখার জন্য যদি আমাদের আরও ত্যাগ স্বীকার কিংবা ধৈর্য্য ও সংযম প্রদর্শন করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।

এদিকে শুক্রবার বাদ জুমা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD