1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় উষা আক্তার(৬)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উষা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলীর একমাত্র মেয়ে।

এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২)আগস্ট বিকালে উষা তার বাবার সাথে ফুফার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। গোগর ঈদগাঁহের সামনে পৌঁছালে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল উষা।

এসময় রাণীশংকৈল থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দিনাজপুর যাওয়ার পথিমধ্যে উষা মারা যায়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD