1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

শিক্ষকদের স্কুলে ফেরাতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের আন্দোলন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষককে আবার স্কুলে ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের আন্দোলন করেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয় শিক্ষার্থীরা এই আন্দোলন করে।

এ সময় দশম শ্রেণীর শিক্ষার্থী তানভীর বলেন, গত( ২৪ আগস্ট) যে ঘটনাটি ঘটেছে সেটা বাহিরের কিছু রাজনৈতিক নেতারা ঘটিয়েছে। এটার সাথে ছাত্ররা জড়িত নয়। স্যারদের লাঞ্ছিত আমরা কখনো চাইনি, আমরা চেয়েছিলাম আমাদের স্কুলে যেন উন্নয়ন হয়। কিন্তু বাহিরের কিছু রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ব্যবহার করে স্যারদেরকে লাঞ্ছিত করাতে বাধ্য করেন যেটা আমরা কখনোই মানেনি।

নিপা নামে এক শিক্ষার্থী বলেন, আমরা স্যারদের বিরুদ্ধে আন্দোলন করতে চাইনি রাজনৈতিক কিছু ব্যক্তি আমাদের স্কুলে এসে ক্লাসরুম থেকে জোর করে টানে হেঁচড়ে বের। পরে আমাদেরকে বাধ্য করে স্যারদের বিরুদ্ধে স্লোগান দিতে। স্যারদের গাড়ি যারা পুড়িয়েছে তারা স্কুলের কেউ না তারা মূলত রাজনৈতিক কিছু নেতারা। আমরা আমাদের স্যারদের আবার ফিরে পেতে চাই।

এ সময় প্রায়ই কয়েক শত শিক্ষার্থীরা স্কুল মাঠে তাদের ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে। পরে তারা ইংরেজি সহকারী শিক্ষক ইয়াসিন মিয়ার বাড়িতে অবস্থান করে। তারা দাবি করে যতক্ষণ না পর্যন্ত স্যাররা আমাদের স্কুলে যোগদান করবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

নাম না প্রকাশে একজন শিক্ষক বলেন, আমাদের শিক্ষার্থীদের জোর করে রাজনীতি কিছু নেতারা ব্যবহার করেছে। আমাদের ছাত্রছাত্রীরা কখনোই আমাদের লাঞ্ছিত করতে চাই নাই। বাহিরের কিছু রাজনৈতিক নেতার মূলত তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করেছে।

উল্লেখ্য গত (২৫ শে আগস্ট) রবিবার চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয় কিছু রাজনৈতিক ব্যক্তি স্কুলে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন তাদের পদত্যাগের দাবিতে। এ সময় শিক্ষকদের দুটি গাড়িতে আগুন জ্বালিয়ে তারা উল্লাস করতে থাকে। পরবর্তীতে পুলিশ সহ সেনাবাহিনী একটি দল এসে শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যায়। এসময় শিক্ষকদের পদত্যাগ পত্র স্বাক্ষর করার পরেই তাদেরকে রুম থেকে বের করে দেওয়া হয়। এ সময় কিছু রাজনৈতিক নেতারা শিক্ষকদের হত্যার হুমকি দেয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD