1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

যশোর ভুয়া নার্স নির্মূল না হওয়া পর্যন্ত জেলা সদর শহরের ক্লিনিকগুলোতে স্বাস্থ্য বিভাগের অভিযান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলা সদর শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অনিবন্ধিত নার্স ও মিডওয়াইফ মুক্ত করতে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার যশোর জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসানের নেতৃত্বে এইঅভিযান শুরু হয়। গত ২২ আগস্ট শিক্ষার্থীরা ভুয়া নার্স দমনে ক্যাম্পাসে মানববন্ধন ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন। ওই সময় সিভিল সার্জন তাদের শহরের ক্লিনিকগুলোতে ভুয়া নার্স দমনে অভিযানের আশ্বাস দেন।

যশোর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ভুয়া নার্স নির্মূল না হওয়া পর্যন্ত শহরের ক্লিনিকগুলোতে স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সঠিকভাবে ক্লিনিক পরিচালনা করা না হলে, কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও এঅভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিপ্লব আলী, খন্দকার হাসিব, সুরাইয়া প্রমুখ।

ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য বিভাগ ও শিক্ষার্থীদের একটি দল শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান শুরু করে। তারা প্রথমেই শহরের দড়াটানা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে দায়িত্বরত ৩ জন ডিপ্লোমা নার্স কর্মরত দেখতে পান। ওই তিনজনের মধ্যে একজনের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি।

এরপর একতা হসপিটালে অভিযান পরিচালনা করা হলে ক্লিনিক কর্তৃপক্ষ ২২ জন নার্স আছে দাবি করেন। এদের মধ্যে ৬ জন ডিপ্লোমা নার্স কর্মরত আছেন বলে জানান। তবে এদের একজনেরও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। এ সময় স্বাস্থ্য বিভাগ দুটি ক্লিনিক কর্তৃপক্ষকেই আগামী ১৫ দিনের মধ্যে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স নিয়োগের নির্দেশ দেন। এ নির্দেশ মানা না হলে তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

দড়াটানা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত কুমার জানান, তাদের হাসপাতালে ২০ জন নার্স কর্মরত রয়েছেন। তারা সকলেই রেজিস্টার নার্স। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা তাদের কাগজপত্র দেখেছেন। একজনের বিষয়ে অভিযোগ এনেছেন। বিষটি আমলে নিয়ে অতি দ্রুত তাকে অপসরণ করা হবে।

একই কথা জানায়, একতা হাসপাতালের পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম মোহন। তিনি বলেন, হাসপাতালে সর্বোমোট ২২জন নার্স কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৬জন রয়েছেন রেজিস্ট্রার নার্স। বাকিদের বিভিন্ন মেয়াদী নার্সিং কোর্চ করা সার্টিফিকেট রয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের নিদের্শনা মোতাবেক ১৫দিনের মধ্যে সকল রেজিস্ট্রার নার্স নিয়োগ প্রদান করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD