1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

জাতীয় জিন ব্যাংক নীতিমালার খসড়া হালনাগাদের জন্য কমিটি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

‘জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’ খসড়া পরীক্ষাপূর্বক হালনাগাদ ও পরিমার্জনের জন্য উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে আহ্বায়ক করে উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয় এবং উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং থেকে বলা হয়, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কৌলিসম্পদের গুরুত্ব অনুধাবন, যথাযথ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের লক্ষ্যে ‘জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’ খসড়া প্রণয়নপূর্বক উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

‘জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’-এর খসড়া পরীক্ষাপূর্বক হালনাগাদ ও পরিমার্জনের জন্য উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে আহ্বায়ক করে উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয় এবং উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটি সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে নীতিমালার একটি হালনাগাদ ও পরিমার্জনকৃত খসড়া চূড়ান্ত করবে।

কমিটি কর্তৃক পরিমার্জনকৃত ‘জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’ উদ্যোক্তা মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD