1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

ভারতীয় পণ্য বর্জনের দাবিতে সাভারে গণঅধিকার পরিষদের র‍্যালি ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে”ভারত খেদাও, বাংলাদেশ বাঁচাও” এই শ্লোগান‌কে সামনে রেখে ভারতীয় পণ্য বর্জন ও গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে বাংলা‌দে‌শে পোষাক শিল্পসহ অন‌্যান‌্য শি‌ল্পে ভারতীয় কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে র‍্যালি ও মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে সাভার বাজার রোডে র‍্যালী শেষে স্থানীয় একটি অডিটোরিয়ামে ঢাকা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহম্মদ ফারুক হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনায় ছি‌লেন ঢাকা জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহম্মদ সাইদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যোয়াই চিং সং চাক,,  গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ।

এছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব তামিম আজাদ, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা শাখার সদস্য সচিব সানোয়ার কবিরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD