1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২ বছর বয়সী শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২ বছর বয়সী শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক হয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গতকাল ২৪ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর এলাকায় মারকাজুল কারীম কওমী মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ রোমান আহম্মেদকে (১৯) আটক করে পুলিশ। তিনি নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আ. জাব্বারের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গত সোমবার দিবাগত রাত ১১ টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে বলাৎকারের এ ঘটনা ঘটে।

তারা জানান, শিক্ষক রোমান নানা প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে (১২) জোরপূর্বক বলাৎকার করেন। পরদিন দুপুরে বাড়িতে খাবার খেতে গিয়ে ঘটনাটি মা-বাবার কাছে জানান ওই শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর বাবা মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানালে তারা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন। কিন্তু কোন সুরাহা না হওয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD