1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: ড. ইউনূস

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার দেশে মানবাধিকার এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে অর্ধ ডজনেরও বেশি বিশ্বের শীর্ষ মানবাধিকার সংস্থার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ সাক্ষাতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লব এবং গত ১৫ বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারের শাসন আমলে চালানো নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়।

শেখ হাসিনার স্বৈরশাসন আমলে প্রায় ৩ হাজারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আরও তদন্তের ওপর গুরুত্বারোপ করেন মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা।

এছাড়া তারা নিরাপত্তা সেক্টর সংস্কার, সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং অধিকতর তদন্ত, একনায়কতন্ত্রের সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের রাখা ডিটেনশন কেন্দ্রগুলোতে অবাধ প্রবেশাধিকার এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

বৈঠকে ৯ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডও এ বৈঠকে যোগ দেন।

অ্যাগনেস ক্যালামার্ড বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত একটি শক্তিশালী বার্তা পাঠানো যে একটি নতুন বাংলাদেশ।

পূর্ববর্তী শেখ হাসিনার স্বৈরশাসন আমলে কীভাবে নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকার খর্ব হতো এবং অন্তর্বর্তী সরকার জনগণের মানবাধিকার প্রতিষ্ঠায় কী কী করছে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার পুলিশসহ প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কারে কয়েকটি কমিশন গঠন করেছে।

ড. ইউনূস বলেন, তার সরকার যেকোনো সমালোচনাকে স্বাগত জানায় এবং অন্তর্বর্তী প্রশাসন মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, এ সরকার কোনো সমালোচনায় বিরক্ত হয় না। বরং আমরা সমালোচনার জন্য আমন্ত্রণ জানাই।

অন্যদের মধ্যে কথা বলেন, হংকংভিত্তিক মানবাধিকার সংগঠনের সাবেক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, হিউম্যান রাইটস ওয়াচ এর সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD