1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ফের পুলিশের অভিযান, আটক ১৬ দুমকি থানায় এসআই নুরুজ্জামানের বিদায় সংবর্ধনা গৌরনদীতে টরকী বন্দর বহুতল আধুনিক জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সংখ্যালঘু-সংখ্যাগুরু শব্দ বলতে কিছু নেই- বরিশাল ডিআইজি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এ দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করবেন। দায়িত্ব সবার। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পুলিশ আপনাদের সহযোগিতায় থাকবে। যারা বিগত দিনে সন্ত্রাস নৈরাজ্য করেছে। তাদের আইনের আওতায় আনা হবে।

উপজেলা পরিষদ হলরুমে গৌরনদী মডেল থানা কর্তৃক আয়োজিত সভায় মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।

বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD