1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

গৌরনদীতে জমে থাকা বৃষ্টির পানিকে কেন্দ্র করে একজন কে কুপিয়ে জখমসহ ৩ নারী আহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
জমে থাকা বৃষ্টির পানিকে কেন্দ্র করে একজন কে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চার জন আহত হয়েছে। বর্তমানে আহত ওই চারজন বরিশাল শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

খোঁজ নিয়ে যানা যায় ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর এলকার নীলখোলা স্কুলের পশ্চিম পাশে ১নং ওয়ার্ড সুন্দরদী এলাকায়। ৫ অক্টোবার শনিবার সকাল ১০ টার সময় ২৬ বছর বয়সী রায়হান বেপারী তাদের বাসার সামনে জমে থাকা বৃষ্টির পানির বিষয় কথা বলতে যান ৫২ বছর বয়সী মুক্তি মনির সাথে। মুক্তি মনির বাসার সামন থেকে কংক্রিট ঢালাইয় দিয়ে রাস্তার মাঝ খানে নিয়ে আসাতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে।

এছাড়া মুক্তি মনি তাদের দেয়াল ঘ্যাসা জমে থাকা ময়লা ও ঘাস কাটতে বলাতেই তিনি ক্ষিপ্ত হন। দুইজনে কথা বলার এক পর্যায় জড়িয়ে পড়েন বাকবিতান্ডায়, মুক্তি মনি’র হাতে থাকা দেশিয় অস্ত্র দা দিয়ে কোপ মারলে ডান হাতের আঙ্গুল কেটে যায় রায়হান বেপারীর তিনি ওই গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। আহত অবস্থায় রায়হানকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হামলার বিষয় মুক্তি মনি জানান দীর্ঘদিন যাবত নুরুজ্জামান ও তার ছেলে বিভিন্ন ভাবে আমাদের জালাযন্ত্রনা করে আসছে। আজকে এসেও ঝগড়া শুরু করে দিয়েছে। তাদের হামলায় আমার মেয়ে দিয়া মনি’র কোমরে অনেক আঘাত পেয়েছে, এছাড়া প্রতিবেশি বাবুল দাসের স্ত্রী সঙ্গিতা দাস ছাড়াতে আসলে তার ডান হাত লাটি দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়। আমার মেয়ে এবং প্রতিবেশি আমরা বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতেল ভর্তি রয়েছি। মুক্তি মনি জানান এবিষয় গৌরনদী মডেল থানা মৌখিক অভিযোগ করেছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান নুরুজ্জামান নামের এক লোক অভিযোগ করার পর ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী মডেল থানা পুলিশ । এছাড়া হামলার শিকার হওয়া মুক্তি মনি নামে এক মহিলা মোবাইল ফোনে অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD