1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় নারী ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতাল স্টাফদের স্বজনদের মারধর

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩রা নভেম্বর) বেলা ১২ টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

এ দিকে রোগীর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নার্স ও স্টাফদের মারধর করেছে নিহতের স্বজনরা। এতে দুইজন নার্সসহ ৪ জন সামান্য আহত হয়েছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, গতকাল শনিবার বিকালে হাজেরা বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে ভর্তির পর রোগীকে যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের নার্স ও অন্যান্য স্টাফরা যথাযথ সেবা প্রদান করেনি। এ কারণে রোগীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল জানান, হাসপাতালে বর্তমানে রোগীর চাপ অনেক বেশি। স্টাফরা তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তবুও যেহেতু স্বজনদের অভিযোগ রয়েছে এ কারণে ঘটনা তদন্তে হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মাহমুদুল হাসানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া হাসপাতালের নার্স ও স্টাফদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD