
পরেশ চন্দ্র, স্টাফ রিপোর্টার : কথায় আছে, “আপনি আচারি ধর্ম শিখাও অপরে” মিথ্যা বানোয়াট ও ভিত্তি হীন সংবাদ অপ প্রচার বন্ধ করুন। বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীরা কতটা সুখে আছে না দুখে আছে সেটা তারা ভালো জানেন।অহেতুক মিথ্যা সংবাদ প্রচার করে আমাদের মাঝে কোন সংঘাত তৈরি করবেন না।

রাজনৈতিক দাঙ্গা ও ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস, বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে জোর করে মিথ্যা তথ্য বলা থেকে বিরত থাকুন। প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের এখন পর্যন্ত যে ভ্রাতৃত্বের বন্ধনে রেখেছি সেটার কৃতজ্ঞতা স্বীকার করুন।
আমরাও স্বীকার করি ১৯৭১’র যুদ্ধের সময় আমাদের পাশে থাকার জন্য এবং ১ লক্ষ শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য। মনে রাখবেন, লেবু বেশি কচলালে তেতো লাগে। ভালোবাসা ভালো তবে অতিরিক্ত কিছুই ভালো না। বিভ্রান্ত কর সংবাদ প্রচার করে জনমনে নেতিবাচক প্রভাব ফেলবেন না।আপনাদের স্বার্থে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোন প্রকার হিন্দু মুসলিম দাঙ্গা সংঘটিত করবেন না।
আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তি ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এক সাথে একই বৃক্ষের ছায়াতলে বাস করতে চাই। কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একক জাতিসত্বা নিয়ে চলতে পারে না। এটা বাংলাদেশ এখানে দল মত, জাতি বর্ণ নির্বিশেষে সকলের বাসযোগ্য স্থান। আপনারা এমন কিছু করবেন না যার বদৌলতে আমাদের সম্প্রতি ও ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত আসে।
মায়ের চেয়ে মাসির দরদ না দেখানোই ভালো। বাংলাদেশ আমার হৃদয়, বাংলাদেশ আমার জন্মভূমি।আমরা এখানে সুখে দুখে বসবাস করতে চাই। আমাদের দেখভাল করার জন্য আমাদের আইন আছে, প্রশাসন আছে, বিচার বিভাগ আছে, আছে আমাদের সংবিধান,আছে বর্তমান তত্বাবধায়ক সরকার ব্যবস্থা।মনে রাখবেন মেঘ কখনো সূর্যকে আড়াল করে রাখতে পারে না,তেমনি সত্য কে কখনো মিথ্যা বলে চালিয়ে দেওয়া যায় না।
আমাদের কে জোর করে মিথ্যা বলাবেন আর আপনাদের সংবাদ মিডিয়া পাকাপোক্ত করবেন আর আমাদের দেশের সংবাদ মিডিয়া আঙুল চুষবে তা হয় না বৎস।আসুন আমরা সকলেই সত্য কে সত্য বলা শিখি মিথ্যা হতে দূরে থাকি।সর্বদাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করি দেশ ও দেশের মানুষের মধ্যে সম্প্রতি গড়ে তুলি।কোন দাঙ্গা সংঘাত বা ধর্মের উপর আঘাত আসে এরূপ কাজ করা থেকে বিরত থাকি এবং নিজ নিজ ধর্ম পালন করি।