1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জাবিতে দুই দফা দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থী

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে
জাবিতে দুই দফা দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থী

সাভার (ঢাকা) প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং ছাত্র সংসদ কার্যকরের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জিয়াউদ্দিন আয়ান নামে এক শিক্ষার্থী।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তিনি। আয়ান সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী।

অনশনরত জিয়াউদ্দিন আয়ান বলেন, জুলাই মাসে যারা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে এবং যারা মদদ দিয়েছে, তাদের বিচার আজও হয়নি। হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। শত শত ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও মামলা গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেপ্টেম্বরে তদন্ত কমিটি গঠন হলেও চার মাস পেরিয়ে গেছে। এখনো কোনো অগ্রগতি নেই। হামলাকারীদের বিচারের জন্য তদন্ত কমিটির রিপোর্ট জমা এবং মামলার প্রস্তুতি গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের দাবিও আমাদের দীর্ঘদিনের। ৩৩ বছর ধরে জাকসু নেই। জুলাই বিপ্লবের ৯ দফা দাবির মধ্যে এটি অন্যতম। অবিলম্বে জাকসু নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠন করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা ১৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরদিনই ১৯ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করি। এই হামলায় অনেকে জড়িত থাকার পাশাপাশি তিন দিনের ঘটনার বিশদ তদন্ত করতে সময় লেগেছে। আগামী ৭ জানুয়ারি তদন্তের প্রাথমিক প্রতিবেদন এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু কার্যকরের রোডম্যাপ প্রকাশের জন্য ৫ কর্মদিবস সময় চেয়েছিল। আগামীকাল সেই সময়সীমা শেষ হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপ প্রকাশ করব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD