1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

সাভারে ৪ বছরের প্রতিবন্ধী শিশুকে হত্যা করলেন মা

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
সাভারে প্রতিবন্ধী শিশুকে হত্যা করলেন মা

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে চার বছরের প্রতিবন্ধী শিশু আহম্মদ উল্লাহ আলিফকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় ঘাতক মা ইসরাত জাহান নাসরিনকে (৩০) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত আহম্মদ উল্লাহ আলিফ সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার আরিফুল রহমান হাসানের ছেলে।

পুলিশ জানায়, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিলেন। সে কারণে তার মা নাসরিন মানসিকভাবে চিন্তিত থাকতেন। রোববার রাতে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ছেলের মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ঘরের দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছে।

এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD