1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি সুন্দর একটি দেশ গঠন করবে: খায়রুল কবির

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, তরুনরাই আগামী দিনে সুন্দর একটি দেশ গঠন করবে। বিএনপি যদি জনগনের রায়ে সরকার গঠন করতে পারে তবে দেশের উন্নয়নে কাজ করবে। বর্তমান সময়ে অধিকাংশ তরুণরা মাদক-সন্ত্রাস-চাঁদাবাজীর মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে ফলে সমাজ হচ্ছে অস্থিতিশীল। পাশাপাশি আবার তরুণ-যুবকরাই হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাবার প্রাণ-পণ চেষ্টা চালিয়েছে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। তরুনদের মাধ্যমেই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে।

সোমবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে আয়োজিত নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের “তারুণ্যের জয়যাত্রা” মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী স্বেচ্ছাসেবক ফোরাম এর আহ্বায়ক আবু বকর তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিধান করিয়ে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশেন করে কুড়েঘর ব্যান্ডের তাশরিফ খান।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আল আমিন রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ রিগান, জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদসহ উক্ত মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD