1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নেত্রকোনা ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহ উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যে আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় নেত্রকোনার মদন উপজেলার প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারি ও একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, উপজেলা জামায়াতি ইসলামী সাবেক নায়েবে আমির ইদ্রিস মাস্টার,সকল কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত জানান, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতার সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্বাভনী শক্তি বিকাশের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মেলায় স্কুল, কলেজ ও মাদরাসার ষোল টি টিম নিজ নিজ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ তাদের মেধা প্রকাশ করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD