1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চারদিকে উৎসবমুখর পরিবেশ। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন নবাবি সেমাই, কেউ বানিয়েছেন হৃদয় হরন, কেউবা বাহারি গোলাপ, বউপিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা।

সোমবার (২৭শে ফেব্রুয়ারি) বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫নং রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে এ পিঠা উৎসব। কলেজ কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে।

পিঠা উৎসবে বসেছে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করেছে দর্শনার্থীরা।

এই পিঠা উৎসবে এই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্টল নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন। এখানে শিক্ষার্থীরা চিরনি, রেডক্রিসেন্ট পিঠা, দুধপুলি, বিরানি, নুডুলসসহ সিম্পুল নামের পিঠা তৈরি করেছে।

পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও  কলেজের অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল উল্লাহ, মোঃ আইয়ুব আলী, মোঃ শাহিন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, পাপিয়া, ইসরাত জাহান, সঞ্জয়, মোঃ আবু বক্কর প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD