1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

শাহজাদপুরে ট্যাংকলরি-গরুবাহী নছিমনের সংঘর্ষে নিহত ১, আহত ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্যাংকলরি ও গরুবাহী নছিমনের সংঘর্ষে ইউসুফ আলী (৩২) নামের নছিমনচালক নিহত ও ২জন যাত্রী আহত হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নছিমনচালক ইউসুফ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা মিয়ার ছেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ, ফায়ান সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন বিকেল ৩টার দিকে তালগাছি হাট থেকে দু‘টি গরু নিয়ে গরুবাহী একটি নছিমন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। নছিমনটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছি বাসস্ট্যান্ডের অদূরে কাজী অফিসের সামনে পৌছালে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা বগুড়াগামী জ্বালানী তেলবাহী দ্রুতগামী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নছিমনচালক ইউসুফ আলী মারা যায় ও নছিমনের দুই যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। ফলে আহতদের নাম জানা যায়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।

এছাড়া দূর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে নিহতের স্বজনরা অভিযোগ দিলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD