1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

নরসিংদীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকালে শহরের শিক্ষা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ করা হয়।

এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে শিক্ষা চত্বরে ও নরসিংদী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এ সরকারও ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাটছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এছাড়াও দ্রুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়া দাবি জানানো হয় সমাবেশে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD