1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

সুন্দরবনের বিষ প্রয়োগ করা ১ হাজার কেজি অবৈধ চিংড়ি মাছ জব্দ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার কেজি বিষ প্রয়োগ করে মারা চিংড়ি মাছ জব্দ করেছে। গতকাল শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতারখালী স্টেশনের আওতাধীন কেওড়াতলি লঞ্চঘাট এলাকা হতে এই অবৈধ চিংড়ি মাছ জব্দ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রাজু আহমেদ, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ মারার পর তা বিক্রি করার উদ্দেশ্য রওনা হয় দৃষ্কৃত একটি চক্র।

এ সময় বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা জানতে পেরে যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা অবৈধ ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ করে।

জব্দকৃত চিংড়ি মাছগুলো পচনশীল হওয়ার মাটিতে পুতে তা বিনষ্ট করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD