1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক চোরকে গনধোলাই বাবুগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সোহেব টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাভারে ছিনতাইয়ের সময় ৪ জন গ্রেফতার, উদ্ধার চাকু ও মোবাইল ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ গুলিবিদ্ধ ১৫ নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আন্তর্জাতিক নারী দিবসে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

যশোরের শার্শা ইটভাটার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন(৩০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময়ে মরদেহর পাশ থেকে একটি এ্যাপাসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গতকাল রোববার ৩০শে মার্চ রাত ১১ টার সময়ে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামে শফি ইট ভাটার পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানা পুলিশ। নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা টু সেতাই আমলা সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ইট ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি মটর সাইকেল কালো রংয়ের ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের জালানি কাট পড়ে ছিলো।

নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তথ্যনুসন্ধানে জানাগেছে, নিহত জামাল মাদক চোরাচালানের সাথে জড়িত এবং সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত। এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো। তবে জামাল নিহত হলেও জাহিদের কোন খোঁজ পাওয়া যায়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত ঘটনা জানা যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD