1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

কয়রায় ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি থাকলেও কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছে।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মাঠ পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (এফ,ডাব্লিউ,সি) সদর ক্লিনিক ও এমসিএইচ ইউনিট সমূহ খোলা রেখে গর্ভবতীদের এএনসি,পিএনসি, সাধারণ রোগী , কিশোর কিশোরীদের, শিশু ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে , মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে ছুটিকালীন সময়ে সাধারণ রোগী ১৮০, শিশু ৫১, এএনসি ২৩,পিএনসি ৬,এমআর প্যাক ৪, খাবারবড়ি ২৭, ইনজেকশন ৪ ও কিশোর কিশোরী ১০ জনকে সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উত্তর বেদকাশী মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবা গ্রহীতা সেবা গ্রহণ করছেন। তাদের একজন বড়বাড়ী গ্রামের আব্দুর রহিম গাজীর সাথে কথা হলে তিনি বলেন, এই গরমে এবং ঈদের সময়ে শিশুসহ সাধারণ মানুষ অসুস্থ হয়।

এ সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের (এফ,ডব্লিউ,সি) কেন্দ্র সমূহ খোলা থাকায় তারা স্বাস্থ্য সেবা নিতে পেরে অনেক খুশি। তিনি ছুটিকালীন সময়ে এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানান।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শুভ্যমনিয়াম বলেন, টানা ৯ দিনের ছুটিতেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেবা অব্যহত রেখেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD