1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

গৌরনদীতে মাদকের রাজত্ব, প্রশাসনের নীরবতায় বেপরোয়া ‘মাদক সম্রাট’ হীরা মাঝি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, আজকের প্রতিদিন

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের অবাধ বিস্তার এখন সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের নীরবতা এবং রহস্যজনক উদাসীনতার সুযোগে দক্ষিণাঞ্চলের কুখ্যাত ‘মাদক সম্রাট’ হীরা মাঝির নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট।

স্থানীয়রা জানান, হীরা মাঝির অধীনে পরিচালিত এই চক্র গৌরনদী, আগৈলঝাড়া ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন মাদকদ্রব্য এখন হাত বাড়ালেই মিলছে। স্কুল-কলেজপড়ুয়া কিশোররাও এর শিকার হচ্ছে প্রতিনিয়ত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, “প্রতিদিন দেখি নতুন নতুন ছেলেরা আসছে মাদক নিতে। পুলিশের চোখের সামনে সব হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না।”

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, হীরা মাঝির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখনও পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়ভাবে তার প্রভাব এতটাই শক্তিশালী যে অনেকেই মুখ খুলতে ভয় পান।

এদিকে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া ‘আজকের প্রতিদিন’কে জানান, “আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্থানীয়দের দাবি, অভিযান চললেও তা মূলত ছোটখাটো বিক্রেতাদের ধরা পর্যন্ত সীমাবদ্ধ। হীরা মাঝির মতো প্রভাবশালীরা থেকে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে।

সচেতন নাগরিক সমাজ মনে করছে, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে পুরো অঞ্চলটি মাদকের কবলে পড়ে ভয়াবহ সামাজিক বিপর্যয়ের মুখে পড়বে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD