1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০

নিউইয়র্কে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নির্বাচন : সভাপতি পদে মনিরুজ্জামান মিয়া

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিউইয়র্ক প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন কমিউনিটির পরিচিত মুখ ও প্রবীণ সংগঠক মনিরুজ্জামান মিয়া। প্রবাসে বসবাসরত বরিশাল বিভাগের মানুষের অধিকার ও কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান এবং নেতৃত্বগুণ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে নানা মহলে।

সমিতির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এ লক্ষ্যে তিনি সকল প্রবাসী ভাই-বোনের সমর্থন ও দোয়া কামনা করেছেন।

মনিরুজ্জামান মিয়া বলেন, “আমি বরাবরই প্রবাসে বসবাসরত আমাদের অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি আপনারা আমাকে এই দায়িত্ব দেন, তবে ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

নিউইয়র্কে বসবাসরত বরিশালবাসীদের মাঝে ইতোমধ্যে তাঁর প্রার্থিতাকে ঘিরে উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। কমিউনিটির একাধিক সদস্য জানিয়েছেন, অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতার দিক থেকে মনিরুজ্জামান মিয়া একজন উপযুক্ত সভাপতি প্রার্থী।

প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐক্য এবং সহযোগিতার বার্তা পৌঁছে দিতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD