1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠিতে জাল স্বাক্ষর আইসিজের রায়কে স্বাগত জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট আইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও এনা পরিবহনের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতা আজাদের বিরুদ্ধে কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর ‘অসত্য’: আপিল বিভাগ কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ সংগ্রহের চেষ্টা চীনের সামরিক বাহিনীর

আইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়ন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় এনইউজি বলেছে, দিনটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবং মিয়ানমারে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের অবর্ণনীয় দুর্ভোগ বিশ্বের সর্বোচ্চ আদালতের সামনে উঠে এসেছে।

এটি গণহত্যা প্রতিরোধ, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বকে পুনর্ব্যক্ত করে। এনইউজি আইসিজের রায়কে শ্রদ্ধা জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২১ সালে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব শুরুর পর থেকেই আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তির ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে এনইউজি। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

একই সঙ্গে অর্থবহ জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেকোনো ধরনের নৃশংসতা প্রতিরোধে প্রতিশ্রুতি অটুট রাখার কথাও জানিয়েছে তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টার পাশাপাশি মিয়ানমারজুড়ে বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জান্তার চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। রাখাইন, চিন, কাচিন, কারেনি, কারিন, শান, সাগাইং, মাগওয়ে ও অন্যান্য অঞ্চলের মানুষ এখনো বিমান হামলা, হত্যাকাণ্ড, নির্বিচারে আটক, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। হাসপাতাল, স্কুল, মঠ ও গির্জাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সহিংসতার এ চক্র ও দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে নৃশংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকারকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে। বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার উচিত জবাবদিহিতা জোরদার করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে জান্তার যুদ্ধ পরিচালনার সক্ষমতা টিকিয়ে রাখা অস্ত্র, জ্বালানি তেল ও আর্থিক সম্পদের প্রবাহ বন্ধে উদ্যোগ নিতে হবে।
রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য শান্তি, নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারের পূর্ণ সুরক্ষা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনইউজি সামরিক স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে অবিচল রয়েছে। এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তারা, যেখানে ভবিষ্যতে রোহিঙ্গারা ন্যায়বিচার, নাগরিকত্ব, সমতা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২১ সালের ৩ জুন প্রকাশিত জাতীয় ঐক্য সরকারের নীতিগত অবস্থানে রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব পাওয়ার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। মৌলিক মানবাধিকারের মানদণ্ড ও গণতান্ত্রিক ফেডারেল নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন অনুযায়ী এ অধিকার নিশ্চিত করতে হবে।

সব সম্প্রদায়ের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে রোহিঙ্গা ও রাখাইন নেতৃবৃন্দ, গণতান্ত্রিক শক্তি এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে এনইউজি।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটিই শেষ নয়। দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রয়োজন জবাবদিহিতা, সব সম্প্রদায়ের সুরক্ষা এবং নিপীড়ন ও দায়মুক্তির সুযোগ তৈরি করে এমন কাঠামোর বিলোপ।

রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, মিয়ানমারের জনগণের স্বাধীনতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ফেডারেল গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।

বিবৃতির শেষাংশে বলা হয়, আদালত তার রায় দিয়েছে। এখন পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সব অংশীজনের ওপর বর্তায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD