1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর ‘অসত্য’: আপিল বিভাগ কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ সংগ্রহের চেষ্টা চীনের সামরিক বাহিনীর রাতভর জেলা প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট প্রচারে আড়ালে, কপ-৩১-এর নেপথ্যে ভারত নিষিদ্ধ আ.লীগকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন জয়নুল আবেদীন শিশু ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব ৫ দিনের রিমান্ডে একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব: বিএনপি নেতা কিবরিয়া স্বপন

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কাশিমপুর (গাজীপুর) : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

কারা কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়েছে, বুধবার গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে একটি পত্র দেওয়া হয়। ওই পত্রের পরিপ্রেক্ষিতেই কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং টহল বাড়ানোর অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে, সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতরে একটি নারী কারাগারসহ মোট চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহস্রাধিক আসামি, শীর্ষ সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। এত বিপুলসংখ্যক ও স্পর্শকাতর বন্দি থাকায় কারাগারগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বক্তব্য জানতে জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় একটি চিঠি পাওয়ারর কথা স্বীকার করেছে।

জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্র জানায়, চলমান শ্রমিক অসন্তোষসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলার সব কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি সাধারণ চিঠি দেওয়া হয়েছে। সেখানে কোনো বিশেষ প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিহ্নিত করা হয়নি।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘কাশিমপুর কারাগার কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) এবং অত্যন্ত সংবেদনশীল একটি প্রতিষ্ঠান। এ কারণে সব সময়ই কারাগারের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। বর্তমানেও বিশেষ নজরদারিসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া আছে। এ নিয়ে আলাদাভাবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD