1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর ‘অসত্য’: আপিল বিভাগ কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ সংগ্রহের চেষ্টা চীনের সামরিক বাহিনীর রাতভর জেলা প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট প্রচারে আড়ালে, কপ-৩১-এর নেপথ্যে ভারত নিষিদ্ধ আ.লীগকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন জয়নুল আবেদীন শিশু ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব ৫ দিনের রিমান্ডে একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব: বিএনপি নেতা কিবরিয়া স্বপন

রাতভর জেলা প্রশাসনের টহল, তিন উপজেলায় মোবাইল কোর্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: নগর ও জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটা, বালু উত্তোলন ও সরকারি জায়গা দখলের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানে একটি এক্সকেভেটর, একটি ড্রাম ট্রাক, তিনটি শ্যালো মেশিন, চার হাজার ফুট পাইপ জব্দ ও বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ৩০ হাজার ঘনফুট বালু জব্দ এবং এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় নগর ও জেলার বিভিন্ন উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

মহানগরীর চকবাজার, চট্টেশ্বরী রোড, গুলজার টাওয়ার, কাপাসগোলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, মুরাদপুর ও জিইসি মোড়সহ বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয়। পৃথক টহল দল এসব এলাকায় দায়িত্ব পালন করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টহলকালে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পাওয়া গেছে।

এদিকে কর্ণফুলী, মীরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, সাতকানিয়া ও পটিয়াসহ বিভিন্ন উপজেলায়ও টহল পরিচালনা করা হয়। ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা এলাকায় টহলের সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নির্জন স্থানে দুর্বৃত্তদের জ্বালিয়ে রাখা টায়ার অপসারণ করা হয়। এতে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।

অন্যদিকে, ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের গামারিতলা এলাকায় রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে টিলার মাটি কাটার সময় একটি এক্সকেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। এ সময় প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এ ছাড়া সন্দ্বীপে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। একই সঙ্গে নিজ খরচে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বাংলানিউজকে বলেন, মহানগর ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD