1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

নিউইয়র্কে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নির্বাচন সভাপতি পদে মনিরুজ্জামান মিয়া, প্রবাসীদের জন্য একটি নির্ভরতার নাম

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও কল্যাণে নিবেদিত সংগঠন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, নিউইয়র্ক-এর আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সমাজসেবক, প্রযুক্তিবিদ এবং সফল উদ্যোক্তা মনিরুজ্জামান মিয়া।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার চক্রি বাড়ি গ্রামে জন্ম নেওয়া মনিরুজ্জামান মিয়া শিক্ষাজীবন শেষে নিউইয়র্ক কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন। এরপর জ্যামাইকা হসপিটালে দীর্ঘদিন সততার সঙ্গে কাজ করার পাশাপাশি নিউইয়র্ক কম্পিউটার নেটওয়ার্কিং হেড ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি নিউইয়র্কে একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট উদ্যোক্তা।

মানবসেবায় বিশ্বাসী এই প্রবাসী নেতা প্রতিশ্রুতি দিয়েছেন, “সভাপতি নির্বাচিত হলে কর্মসংস্থানের সংকটে থাকা প্রবাসীদের সহায়তা করব, তাদের জন্য কাজের সুযোগ তৈরি করব। পাশাপাশি, সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি আপনাদের পাশে থাকব একজন ভাইয়ের মতো।”

সমাজের প্রতি তার দায়িত্ববোধ ও নিরবিচারে সহযোগিতার মনোভাব ইতোমধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করেন, সংগঠনকে গতিশীল, কার্যকর ও সকলের অংশগ্রহণে পরিচালনার জন্য একজন মানবিক ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন, যা মনিরুজ্জামান মিয়ার মধ্যেই বিদ্যমান।

সবার প্রতি আহ্বান, একজন সৎ, কর্মঠ ও নির্ভরযোগ্য প্রার্থীকে বিজয়ী করতে মূল্যবান ভোটে সমর্থন দিন মনিরুজ্জামান মিয়া-কে।
আপনার একটি ভোট হতে পারে প্রবাসীদের অধিকার আদায়ের একটি সাহসী পদক্ষেপ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD