1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাহরাইনে B-BEST এর আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মানামা, বাহরাইন | প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন B-BEST (Bahrain Bangladeshi Electrical Super Team) এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার মানামার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, বাহরাইন-এর প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ মাহফুজুর রহমান। তিনি বলেন, “প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সার্বিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন B-BEST এর সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম। তিনি বলেন, “প্রবাসে শ্রমিকদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। শ্রমিক দিবস কেবল একটি দিন নয়, এটি আমাদের সচেতনতা ও সম্মান জানানোর প্রতীক।”

অনুষ্ঠানে বাহরাইনের বিভিন্ন বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিক অংশগ্রহণ করেন। আলোচনার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ, দিকনির্দেশনা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং শ্রমজীবী মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আয়োজকরা জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD