1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

প্রকাশ পেলো প্রিয়া অনন্যা ও মুন্না খানের নতুন মিউজিক ভিডিও ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ঢাকা: দেশের সংগীতাঙ্গনে যোগ হলো নতুন একটি চমকপ্রদ মিউজিক ভিডিও। প্রকাশ পেয়েছে প্রিয়া অনন্যা ও মুন্না খানের অভিনীত ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন অভিনেতা মুন্না খান। সংগীত পরিচালনায় ছিলেন রোহান রাজ। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা তসিবা ও মীর রিজান।

গানটির ভিডিও পরিচালনা করেছেন জুয়েল রানা। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন আসিফ ও ইমরান। মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যার বিপরীতে এতে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না খান।

গানটি প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, “ডার্ক ওয়াল্ড ছবির ‘মংলু মদ’ গানটির পর এবার ‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’ গানেও মুন্না খানের সঙ্গে কাজ করলাম। এটি একটি প্রাণবন্ত নাচের গান, দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

চিত্রনায়ক ও গীতিকার মুন্না খান বলেন, “গানটি বর্তমান সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখে তৈরি করেছি। প্রিয়া অনন্যার সঙ্গে রসায়নটি বেশ ভালো হয়েছে। তসিবার গায়কী গানটির আবেদন আরও বাড়িয়েছে।”

নির্মাতা জুয়েল রানা জানান, “সমসাময়িক দর্শকদের রুচি ও চাহিদা বিবেচনায় রেখেই ভিডিও নির্মাণ করেছি। আশা করি, শ্রোতা-দর্শকদের মন জয় করতে পারবে।”

‘তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা’ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD