1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি খাঞ্জাপুর ইউনিয়নকে চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী শওকত হাসান দুলাল নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদে পরিণত করার অঙ্গীকার প্রবাসীদের না বলা কষ্টের গল্প নিয়ে আসছে ‘কলিজারই পাখি’, মুক্তি ১২ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা রাণীশংকৈলে সমবায় দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল সমবায়ীরা কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন

প্রবাসীদের না বলা কষ্টের গল্প নিয়ে আসছে ‘কলিজারই পাখি’, মুক্তি ১২ নভেম্বর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
  • আকাশ মাহমুদ ও জিনিয়া  লুইপার কণ্ঠে নতুন গান, থাকছে প্রবাসজীবনের ভালোবাসা, ত্যাগ ও বিরহের আবেগঘন গল্প

মোঃ মাসুদ সরদার বিনোদন প্রতিবেদক:

প্রবাসজীবনের সুখ-দুঃখ, ভালোবাসা, ত্যাগ, বিরহ আর আপনজনদের ছেড়ে দূরদেশে থাকার না বলা কষ্টের গল্প নিয়ে আসছে নতুন গান ‘কলিজারই পাখি’। IK Music Station-এর ব্যানারে এবং Imdad Khan Presents শিরোনামে নির্মিত গানটি আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত হতে যাচ্ছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ ও জিনিয়া জাফরিন লুইপা। প্রবাসে থাকা লাখো মানুষের জীবনের আবেগ, পরিবারের প্রতি ভালোবাসা এবং দূরত্বের বেদনা সংগীতের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই আয়োজনে।

পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে কিংবা প্রিয়জনদের স্বপ্ন পূরণ করতে অসংখ্য মানুষ বছরের পর বছর দেশের বাইরে অবস্থান করছেন। প্রিয়জনদের কাছ থেকে হাজার মাইল দূরে থেকেও তাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে পরিবারের জন্য তাঁদের এই আত্মত্যাগ অনেক সময় আড়ালেই থেকে যায়। ‘কলিজারই পাখি’ গানে সেই অনুভূতি ও আবেগের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।

গানটির কথা লিখেছেন আদনান সান্নি মুনসুর। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। মিক্স ও মাস্টারিং করেছেন আশিক মাহমুদ। গানটির ভিডিওতে অভিনয় করেছেন সোহেল শুভ, আরু, রেবেকাসহ আরও অনেকে।

ভিডিওগ্রাফিতে (ডিওপি) রয়েছেন জয় আব্রাহাম। কোরিওগ্রাফি করেছেন এজে আরাফাত আরিয়ান। সম্পাদনা ও কালার করেছেন এস. এম. তুষার। ডিজাইনে রয়েছেন মুহাম্মদ মুন্না। গানটির পরিচালনায় রয়েছেন এমএইচ রিজভী।

IK Music Station কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানাতেই এই গান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গানটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং প্রবাসীদের জীবনের অনুভূতি ও পরিবারের প্রতি তাঁদের নিঃস্বার্থ ভালোবাসার গল্প হয়ে দর্শক-শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) IK Music Station-এর ইউটিউব চ্যানেলে গানটির গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘কলিজারই পাখি’ গানটি প্রবাসে থাকা মানুষদের পাশাপাশি দেশে থাকা তাঁদের পরিবারের সদস্যদেরও আবেগাপ্লুত করবে। কারণ, প্রবাসীরা হয়তো প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকেন, কিন্তু ভালোবাসা ও অনুভূতির বন্ধনে তাঁরা কখনো দূরে নন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD