
বাংলা সংগীতাঙ্গনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী জান্নাত ইসলাম। এরই মধ্যে বেশ কয়েকটি গান উপহার দিয়ে শ্রোতাদের মাঝে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার নতুন কিছু গান নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী।
জানা গেছে, জান্নাত ইসলামের বেশ কয়েকটি নতুন গানের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। গানগুলোর মিউজিক ভিডিও জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম AS Series-এর ব্যানারে প্রকাশিত হবে। তবে প্রকাশের নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন গান নিয়ে বেশ আশাবাদী জান্নাত ইসলাম। দীর্ঘ বিরতির পর সংগীতাঙ্গনে নতুনভাবে ফিরতে একাধিক গান নিয়ে কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে জান্নাত ইসলাম বলেন, “দীর্ঘ বিরতির পর ক্যামব্যাক করার মতো বেশ কিছু সুন্দর গান করেছি। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। শ্রোতাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “গানগুলোর কথা ও সুর করেছেন নিশান আরবিন। মিউজিক কম্পোজিশনের কাজ করছেন জয়দেব সবুজ ভাইয়া। ইতোমধ্যে গানগুলোর শেষ প্রস্তুতি চলছে। খুব দ্রুতই গানগুলো শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে।”
নতুন গানগুলো প্রকাশের পর শ্রোতাদের মাঝে সাড়া ফেলবে—এমন প্রত্যাশা জান্নাত ইসলামের। দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।