
বাউল সংগীতের জগতে নবাগত শিল্পী হিসেবে নিজের স্বকীয়তা ও কণ্ঠের মাধুর্য দিয়ে এগিয়ে চলেছেন মেঘ বালিকা। তাঁর জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন সংগীতপ্রেমী লিমা পাগলী।
জন্মদিনের শুভেচ্ছাবার্তায় লিমা পাগলী বলেন, বাউল সংগীতের মায়াবী জগতে সুর, আবেগ ও ভালোবাসার এক অনন্য নাম মেঘ বালিকা। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা, সুরের প্রতি মমত্ববোধ এবং নিজস্ব স্বকীয়তা তাঁকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও প্রত্যাশা করেন, মেঘ বালিকার কণ্ঠের মাধুর্য ও সৃজনশীল প্রতিভা আগামী দিনে আরও বিকশিত হবে। তাঁর সুরের মূর্ছনায় মুগ্ধ হবেন অসংখ্য সংগীতপ্রেমী মানুষ। বাউল সংগীতের ঐতিহ্য ও সৌন্দর্য ছড়িয়ে পড়বে মানুষের হৃদয়ে।
শুভেচ্ছাবার্তায় লিমা পাগলী মেঘ বালিকার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তাঁর সংগীতজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, মানুষের ভালোবাসা ও শুভকামনা নিয়ে তিনি এগিয়ে যাবেন সাফল্যের নতুন দিগন্তে।
শুভ জন্মদিন, মেঘ বালিকা।