1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আশুলিয়ায় ১০ম শ্রেণির ছাত্রীর বিষপানে মৃত্যু, মাদ্রাসার প্রিন্সিপাল আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
আশুলিয়ায় ১০ম শ্রেণির ছাত্রীর বিষপানে মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়া থানাধীন এলাকায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় হাসপাতাল থেকে আশুলিয়ার জিরানী বাস স্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরকে আটক করেছে পুলিশ।

নিহত হুরাইরা আক্তার কামনা কিশোরগঞ্জের জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ওই মাদ্রাসা প্রিন্সিপাল আব্দুল কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। পরে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠো ফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রসার প্রিন্সিপাল আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।

এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেম ঘটিত বিষয়ে মনমালিন্য চলছিলো।

এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর কিছু পান করে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD