1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণচাঞ্চল্য ‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের আশুলিয়ায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ আশুলিয়ায় ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রবাসীকে ৮ টুকরো করে মরদেহ ফেলে এসে ‘পার্টি’ করেন মা-মেয়ে মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমি সেবার আশ্বাস প্রশাসনের

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):

‎জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে গৌরনদী উপজেলা ভূমি অফিস।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে কিছু অসাধু দালাল সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায়, ভুল তথ্য প্রদান এবং দ্রুত কাজের প্রলোভন দেখিয়ে নানা ধরনের হয়রানি করে আসছে। অনেক সেবাগ্রহীতা প্রকৃত নিয়ম না জেনে দালালের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে সরকারের সেবামূলক উদ্যোগও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সেবা প্রদান এখন সময়ের দাবি। “জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্য বাস্তবায়নে ভূমি মেলার মাধ্যমে মানুষ অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানতে পারবে।

‎তিনি আরও বলেন, ভূমি অফিসকে কেন্দ্র করে একটি অসাধু দালালচক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেকেই না জেনে দালালের মাধ্যমে কাজ করাতে গিয়ে সময় ও অর্থ দুটোই হারাচ্ছেন। কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি সেবা গ্রহণ করতে হবে। প্রশাসন দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

‎সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও জনবান্ধব করতে ভূমি অফিস নিরলসভাবে কাজ করছে। জনগণের মাঝে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই ভূমি মেলার আয়োজন করা হয়েছে।

‎তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি ও অন্যান্য সেবা গ্রহণে জনগণকে আরও আগ্রহী হতে হবে। কেউ যেন দালাল বা প্রতারকের মাধ্যমে বিভ্রান্ত না হন, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই।

‎অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD