1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায়

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় নয় বছরের বাউল গানের প্রতি গভীর অনুরাগ থেকে শুরু হওয়া এক যাত্রা আজ পরিণত হয়েছে এক আবেগঘন স্বপ্নপূরণে। ছোটবেলা থেকেই বাউল গানের প্রতি আকৃষ্ট হয়ে নিয়মিত গান শুনতেন এক তরুণ। আর সেই অনুপ্রেরণার মূল উৎস ছিলেন দেশের সুনামধন্য ও এশিয়া মহাদেশে খ্যাতিমান কিংবদন্তি বাউল শিল্পী মুক্তা সরকার।

তার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে বাউল জগতে প্রবেশ করা এই ভক্ত পরবর্তীতে আরেক জনপ্রিয় শিল্পী জুলেখা সরকার-এর গান শুনতে শুরু করেন। ধীরে ধীরে জুলেখা সরকারের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা জন্ম নেয়, যা একসময় বাস্তব জীবনের সম্পর্কে রূপ নেয়। ভাগ্যের অদ্ভুত পরিক্রমায় জুলেখা সরকারের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের পর থেকেই তিনি স্বপ্ন দেখতে শুরু করেন—কোনো একদিন তার স্ত্রীকে নিয়ে প্রিয় শিল্পী মুক্তা সরকারের সঙ্গে একই মঞ্চে দাঁড়াবেন। সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নেয়।

সম্প্রতি এক আয়োজনে স্ত্রীকে সঙ্গে নিয়ে সরাসরি উপস্থিত থেকে মুক্তা সরকারের পরিবেশনায় একাধিক গান উপভোগ করার সুযোগ পান তিনি। এ সময় ঘটে এক আবেগঘন মুহূর্ত—মুক্তা সরকার স্নেহভরে জুলেখা সরকারকে ‘মেয়ে’ হিসেবে সম্বোধন করেন এবং তাকে নিজের ‘মেয়ের জামাই’ হিসেবে গ্রহণ করেন।

এই অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা এবং অল্প সময়ে আপন করে নেওয়ার অসাধারণ মানবিক গুণে মুগ্ধ হন উপস্থিত সবাই। শিল্পীর ব্যবহার, আচরণ এবং দর্শকদের সঙ্গে তার সংযোগ ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও হৃদয়স্পর্শী।

অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এই অর্জন শুধু তার নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা এবং পরিশ্রমের সম্মিলিত ফসল। তিনি প্রার্থনা করেন, কিংবদন্তি শিল্পী মুক্তা সরকার যেন দীর্ঘজীবী হন এবং ভবিষ্যতেও এভাবেই শ্রোতাদের মুগ্ধ করে যান তার সুমধুর কণ্ঠে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD