1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস- পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মারক নয়, বরং ন্যায়, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য প্রেরণার উৎস।
তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে তাঁদের আদর্শকে ধারণ করে দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
 একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমীর হোসেন দেশ, জাতি এবং জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD