1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যায় পানিবন্দিদের পাশে আকবর সুমন, ঘরে ঘরে পৌঁছাচ্ছে ত্রাণ দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারে প্রধানমন্ত্রীর জন্য ফুলেল বরণ, নেতৃত্বে ফেরদাউস সোহাগ নাগেশ্বরীতে ট্যাগ কর্মকর্তার অনুপস্থিতি, ফোনে দায়িত্ব দিয়ে এইচএসসি পরীক্ষা পরিচালনার অভিযোগ আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি তুললেন, ক্রীড়া সামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী বরিশাল ও গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে’: প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাইট টক বাংলাদেশের বরিশালের কমিটি সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক রুমান হাওলাদারকে

বরিশাল ও গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কৃষিবিদ নেতা মোঃ ফেরদৌস হাওলাদারের পক্ষ থেকে বরিশালের প্রবেশপথ ইল্লা বাসস্ট্যান্ডে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

সোমবার (১৩ জুলাই) তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে বিএনপির মূলদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার আশায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অপেক্ষা করেন এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD