1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

চাকরি দেয়ার নামে টাকা আত্নসাত: ভুক্তভোগির সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মোং রাজীব হোসেন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে কাষ্টমস অফিসার পদে চাকরি দেওয়ার নাম করে ২৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে আত্নসাত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুতক্তভোগী রোকেয়া খাতুন। ভুতক্তভোগী রোকেয়া খাতুন দৌলতপুর উপজেলার বাহিরমারী গ্রামের নজরুল ইসলামের সহধর্মিণী।

বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে রোকেয়া খাতুনের পক্ষে তার ছেলে লিখিত বক্তব্যে পাঠ করেন‌।সেখানে উল্লেখ করা হয়,হোসেনাবাদ গ্রামের মৃত শারু মন্ডলের ছেলে মহসিন আলী মোঃ রোকনুজ্জামান রকিকে কাষ্টমস অফিসার পদে চাকুরি দেওয়ার নাম করে ২৮লাখ ২২ হাজার টাকা তাদের কাছ থেকে গ্রহণ করে। রোকেয়া খাতুন বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে ছেলের চাকরির আশায় টাকা দেয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও চাকরি দেওয়ার কোন খবর নাই। পরে তারা জানতে পারে মহাসিন একজন প্রতারক। এভাবে চাকুরি দেওয়ার নাম করে আরও বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে সে।

তাই চাকুরির আশা ছেড়ে দিয়ে টাকা ফেরত চাইতে গেলে রোকেয়া খাতুনের ছেলে রোকনুজ্জামান রকিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয় প্রতারক মহাসিন। এমনকি ভুক্তভোগী পরিবারের নামে উল্টা চেক জালিয়াতির মামলার ভয় দেখাই এবং ভুয়া এগ্রিমেন্ট তৈরি করে নোটারী পাবলিক করে একটি লিগ্যাল নোটিশ পাঠায় প্রতারক মহাসিন। তার পরিপ্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি রোকেয়া খাতুন। চাকুরি দেওয়ার কথা বলে নেওয়া টাকা ফেরত ও প্রতারণা করায় মহাসিনের শাস্তি দাবি করেন ভুক্তভোগী ঐ পরিবার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD