1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  20. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪০ কারখানা বন্ধ ঘোষণা আগৈলঝাড়ার ইউএনও এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গৌরনদীর টরকীতে বেশ কিছু হাতবোমা উদ্ধার গৌরনদীতে জাতীয় যুব দিবস উদযাপন। প্রকাশ না করা সংবাদ নিয়েই সাংবাদিক মাসুদ সরদারকে চাপ দেওয়ার অভিযোগ বিএনপি নেতার প্রকাশের প্রস্তাব, একাধিকবার ফোনে হুমকির দাবি এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বদিউজ্জামান মিন্টুর অভিনন্দন জীবনসংগ্রাম থেকে নেতৃত্ব: গৌরনদীর আঞ্জুমান চৌধুরীর অনুপ্রেরণার গল্প‘Health Awareness and Leadership’—স্বাস্থ্যসচেতনতা ও নেতৃত্বের মাধ্যমে মানুষের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা তাহসিফ সাউরির বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪০ কারখানা বন্ধ ঘোষণা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির জেরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে প্রায় ৪০টি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অবৈধ ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকালে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও ইউনিক এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। পাশাপাশি সাভার মডেল থানায় আরও একটি নাশকতার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গতকাল দিবাগত রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ইতোমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ, কারখানায় ছুটি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিল্পাঞ্চলজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD