অধ্যক্ষের পদত্যাগসহ তিন দফা দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ছাত্রীরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি তুলে ধরেন।

অধ্যক্ষের পদত্যাগসহ তিন দফা দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ছাত্রীরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি তুলে ধরেন।
দাবিগুলো তুলে ধরে তারা বলেন, একটি তদন্ত কমিটি গঠন করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এসময় পুলিশ নারী শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং একাধিক ছাত্রীর ফোন ছিনিয়ে নেয় বলে তারা অভিযোগ করেছেন।
দুই শিক্ষার্থীকে সিট বাতিলের ঘটনায় অধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করেন এই ছাত্রীরা। তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিবছর কলেজের একটি ফেস্ট অনুষ্ঠিত হয়, যেটি তারা সারারাত ধরে উপভোগ করেন। কিন্তু এবার অধ্যক্ষ শুরুতে রাত ১০টা পর্যন্ত এবং পরে আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ১২টা পর্যন্ত আয়োজনের অনুমতি দেন। কিন্তু শিক্ষার্থীরা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠানটি করেন। পরে অধ্যক্ষ শৃঙ্খলা ভঙ্গের কারণে দুজন শিক্ষার্থীর সিট বাতিল করেন। পরে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে সিট ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। এ ঘটনার পর তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।