1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রীকে ছুরিকাঘাত করা সেই ছাত্রের পরিচয় কী ৫ এমপি পেলেন নতুন দায়িত্ব বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি খাঞ্জাপুর ইউনিয়নকে চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী শওকত হাসান দুলাল নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদে পরিণত করার অঙ্গীকার প্রবাসীদের না বলা কষ্টের গল্প নিয়ে আসছে ‘কলিজারই পাখি’, মুক্তি ১২ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা রাণীশংকৈলে সমবায় দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল সমবায়ীরা কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শিক্ষার আলো ছড়াতে গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ ফেরদৌস হাওলাদারের

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজ গ্রামের শিশু-কিশোরদের হাতে বই তুলে দিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার। তাঁর উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার কমালাপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে ‘একটি গ্রাম, একটি লাইব্রেরি’। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে পাঠাগারটি এখন স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনা ও জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

প্রতিদিন বিকেল হলেই লাইব্রেরিতে দেখা যায় শিক্ষার্থীদের আনাগোনা। কেউ পাঠ্যবই পড়ছে, কেউ সহায়ক বই নিয়ে ব্যস্ত, আবার কেউ পড়াশোনার বিভিন্ন সমস্যা সমাধানে নিচ্ছে শিক্ষকের সহযোগিতা। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা এই পাঠাগারে রয়েছে একাধিক সেট একাডেমিক ও সহায়ক গাইড বই। ফলে বাড়িতে প্রয়োজনীয় বইয়ের অভাব কিংবা পড়াশোনার অনুকূল পরিবেশ না থাকা শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে একটি সহায়ক শিক্ষাকেন্দ্র।
কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার পেট্রোবাংলার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেপুটি ম্যানেজার। তিনি জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। তিনি সাবেক ছাত্রদল নেতা হিসেবেও পরিচিত।

পেশাগত ব্যস্ততার মধ্যেও নিজ গ্রামের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। তাঁর উপলব্ধি, গ্রামের অনেক পরিবারের পক্ষে সন্তানদের জন্য প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক বই কেনা সম্ভব হয় না। আবার অনেক শিক্ষার্থী বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশও পায় না। এসব সীমাবদ্ধতা দূর করে শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই তাঁর মূল লক্ষ্য।

গত ২৬ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জহির উদ্দিন স্বপন অনলাইনে লাইব্রেরিটির উদ্বোধন করেন।
লাইব্রেরিটি শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। শিক্ষার্থীদের পড়াশোনার বিভিন্ন সমস্যা সমাধানে একজন শিক্ষক এবং পাঠাগারের সার্বিক ব্যবস্থাপনায় একজন অফিস সহায়ক নিয়োজিত রয়েছেন। এতে শিক্ষার্থীরা নিয়মিত বই পড়ার পাশাপাশি পড়াশোনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় শিক্ষানুরাগী হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মো. মজিবর রহমান ফকির, মো. ইমরান হোসেন বারেক সরদার, মো. রফিকুল ইসলাম, মো. গোলাম কিবরিয়া তালুকদার, মো. শহিদুল ইসলাম, মো. মোকলেস মিয়া, মো. এমদাদ শিকদার, মো. মাইনুল ইসলাম মানু, মো. হায়দার তালুকদার, মো. লিটন হাওলাদার, মো. রেজাউল শিকদার, মো. শামীম হাওলাদার, মো. সাইদুল হাওলাদার, মো. সজল হাওলাদার ও মো. আবু কামাল ফকির।

উদ্যোক্তার প্রত্যাশা, এই পাঠাগারের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাস তৈরি হবে, শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতা রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি কমালাপুরের এই উদ্যোগ দেশের অন্যান্য গ্রামেও পাঠাগার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে।
একটি বই যেমন মানুষের চিন্তার জগৎ বদলে দিতে পারে, তেমনি একটি লাইব্রেরি পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। সেই বিশ্বাস ও প্রত্যয় নিয়েই কমালাপুরে এগিয়ে চলছে ‘একটি গ্রাম, একটি লাইব্রেরি’ উদ্যোগ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD