1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ করে পালাল দুর্বৃত্তরা কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ছাত্রীকে ছুরিকাঘাত করা সেই ছাত্রের পরিচয় কী ৫ এমপি পেলেন নতুন দায়িত্ব বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি খাঞ্জাপুর ইউনিয়নকে চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী শওকত হাসান দুলাল নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে জনগণের পরিষদে পরিণত করার অঙ্গীকার প্রবাসীদের না বলা কষ্টের গল্প নিয়ে আসছে ‘কলিজারই পাখি’, মুক্তি ১২ নভেম্বর

ছাত্রীকে ছুরিকাঘাত করা সেই ছাত্রের পরিচয় কী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া : কুষ্টিয়া শহরে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে (১৫) পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এতে গুরুতর আহত ওই ছাত্রীকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত তরুণ ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তবে হামলার পুরো দৃশ্যটি ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটকের জন্য অভিযান চলছে।

আহত ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বর্তমানে তার এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে। তার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া অঞ্চলের বিপণন প্রতিনিধি।

পরিবার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের থানাপাড়ার একটি ভবনের তিনতলায় বসবাস করে আসছেন।অন্যদিকে, অভিযুক্ত কিশোরের বয়স ১৭ বছর। সে শহরের মজমপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, স্কুল থেকে ফিরে ওই ছাত্রী বাসার সামনে এসে কলবেল চেপে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই হঠাৎ ছুরি হাতে এক কিশোর দ্রুতগতিতে সেখানে ছুটে আসে।

পেছন থেকে এসেই সে ধারালো ছুরি দিয়ে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় মেয়েটি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে এবং চিৎকার শুরু করে। একপর্যায়ে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে বাসায় ফেরেন। বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর কয়েক সেকেন্ডের মধ্যেই এই হামলার শিকার হন তিনি।

জানা গেছে, এই হামলা আকস্মিক কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিনের উত্ত্যক্তের জের এবং ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীর পরিবারের করা অভিযোগের ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে।

পূর্বে তারা দুজন একই কোচিং সেন্টারে পড়ার সুবাদে পরিচিত হয়েছিল। এরপর থেকেই ওই কিশোর দীর্ঘদিন ধরে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং নানাভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি ছাত্রীর পরিবার থেকে ওই কিশোরের অভিভাবকদের জানানো হয়েছিল। এর ফলে কিছুদিন উত্ত্যক্ত করা বন্ধ থাকলেও কিশোরটি মনে মনে ক্ষোভ পুষে রেখেছিল।

আহত ছাত্রীর মা বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় সে হত্যার উদ্দেশ্যে আমার মেয়েকে ছুরিকাঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

আহত ছাত্রীকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ‘ধারালো ছুরি দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। সব কটি আঘাতের জায়গায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ছাত্রীর অবস্থা ভালো আছে। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফজল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ দেখে হামলাকারী কিশোরকে শনাক্ত করা হয়েছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে আটকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD