1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান অপপ্রচারের প্রতিবাদ জানালেন সৌদি প্রবাসী গণমাধ্যমকর্মী রিমন হোসেন হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১৪১৯ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই লক্ষ্য, সমাজসেবায় কাজী সুজনের পথচলা গৌরনদীর খাঞ্জাপুরের ৮ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান সম্ভাব্য প্রার্থী মাইনুল ইসলাম মানু গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার, সমাজভিত্তিক নির্বাচনি আলোচনা সভা গৌরনদীর বার্থী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শরীফ শাহাবুব হাসানের গণসংযোগ ও মতবিনিময় উপসম্পাদকীয় *ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন?*

উপসম্পাদকীয় *ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন?*

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

উপসম্পাদকীয়
*ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন?*

॥ রেহানা ফেরদৌসী ॥

_আমার সন্তানকে আম গাছ চেনাতে এখন আমাকে ছবি দেখাতে হয়।_

আমাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল। এখন সেখানে আটতলা ভবন। গাছটা নেই, ছায়াটাও নেই। এটা শুধু আমার পৈতৃক বাড়ির শৈশবের গল্প না।শ‍্যামলী আসলে দেখা যাবে, পাঁচ বছর আগের কৃষ্ণচূড়ার সারি এখন নেই। তার জায়গায় চওড়া রাস্তা। পাখির ডাকের বদলে এখন গাড়ির আওয়াজ। আমরা এটাকে বলছি উন্নতি।
কিন্তু এই উন্নতির হিসাবটা একবার মিলিয়ে দেখেছেন?
যে পুকুরে এলাকার মানুষ সাঁতার শিখত, সেটা এখন বাজার। যে খাল দিয়ে নৌকা যেত, সেটা এখন ময়লার ভাগাড়, তারপর একদিন সেটাও ভরাট হয়ে রাস্তা হয়ে যাবে। তারপর বৃষ্টি হলে আমরা অবাক হয়ে বলি, পানি জমল কেন? পানি যাবে কোথায়? তার যাওয়ার পথটা তো আমরাই বন্ধ করে দিয়েছি।একটা পঞ্চাশ বছরের গাছ কাটতে পাঁচ মিনিট লাগে। সেই গাছটা বড় হতে লেগেছিল পঞ্চাশ বছর। আমরা বলি, পরে আবার লাগিয়ে দেবো। কিন্তু টবের একটা চারা কি কখনো সেই বড় গাছের মতো হতে পারে? সেই গাছের ছায়ায় কি কখনো পাখি এসে বসবে?একটা বড় গাছ শুধু ছায়া দেয় না। সে রোদ কমায়, ধুলো আটকায়, বাতাস ঠান্ডা রাখে। গাছ কেটে ফেললে শহরটা দিনে দিনে একটা চুলার মতো গরম হয়ে যায়। এখন গ্রীষ্মে ঢাকা আগের চেয়ে তিন-চার মাত্রা বেশি গরম লাগে, এটা এমনি এমনি হয়নি।চিকিৎসকেরা বলেন, একটা শহরে একজন মানুষের জন্য অন্তত নয় বর্গমিটার সবুজ থাকা দরকার। ঢাকায় আছে কত? মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ বর্গমিটার। এটা একটা কবরের জায়গার সমানও না।এই অবস্থায় আমাদের সন্তানরা বড় হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। আমরা তাদের বলি, বাহিরে যেও না, বাহিরে গরম। কিন্তু বাহিরে গরম হলো কেন, সেটা কি একবার ভেবেছি? বাহিরের গরম আমরাই বানিয়েছি। গাছ কেটে, মাটি ঢেকে, পুকুর ভরাট করে।
আমি উন্নতির বিরুদ্ধে নই।রাস্তা লাগবে, বাড়ি লাগবে, মানুষ বাড়ছে, থাকার জায়গা লাগবে। কিন্তু রাস্তা বানাতে গিয়ে যদি নিঃশ্বাস নেওয়ার জায়গাটাই নষ্ট হয়ে যায়, তাহলে সেই রাস্তায় হেঁটে লাভ কী?
বহির্বিশ্বের উন্নত দেশে বড় বড় ভবন আছে, আবার গাছও আছে।তারা ভবনের পাশাপাশি গাছকে জায়গা দিয়েছে। আমরা দিইনি। আমরা হিসাব করেছি কত কোটি টাকা লাগবে, হিসাব করিনি কতগুলো গাছ যাবে, কতটা ছায়া কমবে।

এমতাবস্থায় এখনই সচেতন হতে হবে। একটা গাছ কাটলে দশটা লাগাতে হবে, শুধু কাগজে লিখলে হবে না,কার্যকরী পদক্ষেপের যথাযথ বাস্তবায়ন করে,পাঁচ বছর বাঁচিয়ে রাখতে হবে। নতুন বাড়ি বানালে পুরো জায়গা ইট-পাথর দিয়ে না ঢেকে একটু মাটি ছেড়ে দিতে হবে, যাতে সেখানে একটা গাছ দাঁড়াতে পারে। পুকুর আর খেলার মাঠকে আর জমির ভাগ বানানো যাবে না।নিজের বাড়ির সামনে, ছাদে, বারান্দায় যেখানে সম্ভব একটা গাছ লাগাতে হবে, যেন আমাদের সন্তানরা গাছের নিচে বড় হতে পারে, গাছকে ছুঁয়ে দেখতে পারে।

ভবন না থাকলে মানুষ বাঁচতে পারে, কিন্তু বাতাস না থাকলে পারে না। অক্সিজেন কারখানায় বানানো যায় না, আসে একটা পাতা থেকে। সবুজ ছাড়া এই শহরটা আর শহর থাকবে না। এটা হয়ে যাবে শুধু ইটের একটা জঙ্গল, যেখানে মানুষ থাকবে ঠিকই, কিন্তু বাঁচবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD