1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌর মেয়র প্রার্থী ঘোষণার পর বিরোধের মুখে বিএনপি নেতা মিন্টু, থানায় জিডি গৌরনদীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,বাসায় তালাবদ্ধের ঘটনা ১৭ বছরে দেড় শতাধিক মামলা তবুও দমেনি আনদোলন সংগ্রাম বদিউজ্জামান মিন্টুকে ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৫ উজিরপুরের ওটরা ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মনিরুল ইসলাম মঞ্জু আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি ধ্রুব মিউজিক’র ব্যানারে সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা গৌরনদীতে মাদকাসক্ত পুত্রের ভয়ে স্ত্রীসহ পালিয়ে বেড়াচ্ছে বীর মুক্তিযোদ্ধা

গৌরনদী পৌর মেয়র প্রার্থী ঘোষণার পর বিরোধের মুখে বিএনপি নেতা মিন্টু, থানায় জিডি গৌরনদীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,বাসায় তালাবদ্ধের ঘটনা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
  • মেয়র প্রার্থী ঘোষণার পর বিরোধের মুখে বিএনপি নেতা মিন্টু, থানায় জিডি গৌরনদীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বাসায় তালাবদ্ধের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা

মোঃ মাসুদ সরদার, নিজস্ব প্রতিবেদক:

বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক বিরোধ ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় করা ওই জিডির নম্বর ৫৫৬।

বদিউজ্জামান মিন্টুর অভিযোগ, দীর্ঘ ৪১ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে রাজনৈতিক মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে গৌরনদী পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকেই দলের কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের একটি অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গৌরনদী বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এরই মধ্যে গত ১৩ নভেম্বর দিবাগত রাতে একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ বিরোধ নতুন করে আলোচনায় আসে।

অভিযোগ অনুযায়ী, ওই দিন রাত ৯টার দিকে উপজেলা গেটসংলগ্ন উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদের বাসায় আমন্ত্রণে যান বদিউজ্জামান মিন্টু। সেখানে তানিয়ার ছেলের সঙ্গে কথা বলার একপর্যায়ে বাইরে থেকে বাসার দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় বলে দাবি করেন মিন্টু। পরে তাঁর দুই ছেলে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে তাঁকে বের করেন বলে জানান তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তানিয়া মাহমুদ বলেন, বদিউজ্জামান মিন্টু তাঁর বড় ভাইয়ের মতো। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরেই তাঁকে কফির দাওয়াত দেওয়া হয়েছিল। বাসায় তাঁর ছেলে ও আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন। কিন্তু দলের কিছু বিপথগামী কর্মী বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তানিয়া মাহমুদ আরও বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করায় একটি পক্ষ তাঁকে নিয়ে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান তিনি।

বদিউজ্জামান মিন্টু বলেন, বাসায় গিয়ে তানিয়া মাহমুদের ছেলের সঙ্গে বসে কথা বলছিলেন তিনি। বাইরে থেকে দরজায় তালা লাগানোর বিষয়টি প্রথমে বুঝতে পারেননি। পরে কয়েকটি ফোন আসার পর বিষয়টি জানতে পারেন। এরপর ছেলেদের ফোন দিলে তাঁরা এসে তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

মেয়র পদে প্রার্থিতার ঘোষণা প্রসঙ্গে মিন্টু বলেন, কয়েক মাস আগে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় অনুষ্ঠানে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর থেকেই বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগ দেওয়া সম্ভাব্য দুই প্রার্থী ও তাঁদের সমর্থকদের একটি অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করেননি এই বিএনপি নেতা।

গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ বলেন, একজন রাজনৈতিক নেতা দলীয় নেত্রীর বাসায় গেলে বাইরে থেকে তালা লাগিয়ে তাঁর চরিত্রহননের চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের সমর্থন করেন না তাঁরা। তাঁর মতে, বদিউজ্জামান মিন্টু ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে পারেন।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, এ ধরনের ঘটনা দলের জন্য ক্ষতিকর। রাজনৈতিক বিরোধের জেরে কাদা-ছোড়াছুড়ি বন্ধ হওয়া উচিত। তাঁর ভাষ্য, তাঁরা যতটুকু জেনেছেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, বদিউজ্জামান মিন্টু তানিয়া মাহমুদের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দলের দুর্দিনের ত্যাগী ও নির্যাতিত নেতার সঙ্গে এমন আচরণ অনভিপ্রেত। ঘটনায় ছাত্রদল বা যুবদলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অপ্রমাণিত অভিযোগ ছড়িয়ে পড়লে দলীয় ঐক্য এবং রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, থানায় করা সাধারণ ডায়েরির বিষয়ে পুলিশি তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাইয়ের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD