1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ের রেস্তোরাঁয় প্রেম, পীরগঞ্জে এসে সংসার পাতলেন কেরালার অশ্বিনী ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৫ আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি ধ্রুব মিউজিক’র ব্যানারে সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা গৌরনদীতে মাদকাসক্ত পুত্রের ভয়ে স্ত্রীসহ পালিয়ে বেড়াচ্ছে বীর মুক্তিযোদ্ধা ইভেন্ট হরাইজন” –জ্যাকলিন কাব্য নরসিংদীর বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের উদ্যোগে কৃষকবান্ধব কর্মসূচি বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু ৭ নভেম্বর: জহির উদ্দিন স্বপন

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৫

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) এস এম এনামুল হক।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাইদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বাবুল হোসেন পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাইদপাড়া এলাকার নুর ইসলাম (২৮), নাজমুল হোসেন (৩০), নাজিমুদ্দিন (৬০), খোকন (৪২) ও হাবিজুদ্দিন (৪৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাবুল হোসেনের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় অভিযুক্ত খোকনের বাড়িতে একটি সালিস বসে। হট্টগোলের কারণে সালিসটি পণ্ড হয়ে গেলে বাবুল হোসেন বাড়িতে ফিরে যান। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে খোকনের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে বাবুল হোসেনের বাড়িতে ঢুকে হামলা চালান।

হামলায় বাবুল হোসেন, তাঁর স্ত্রী আমেনা বেগম (৫৫) এবং তিন মেয়ে ফাতেমা (৩০), তাহমিনা (২৮) ও মৌসুমী (২৪) আহত হন। এর মধ্যে লোহার রডের আঘাতে মৌসুমীর মাথা ফেটে যায় এবং বাঁশের লাঠির আঘাতে আমেনা বেগমের ডান হাতের আঙুল ভেঙে যায়। হামলার সময় ওই পরিবারের নারীদের শ্লীলতাহানি এবং একজনের গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে জানায়, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে আহত ব্যক্তিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত মৌসুমীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভুক্তভোগী বাবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমাদের হুমকি দিয়ে আসছিল। সালিস পণ্ড হওয়ার পর রাতে বাড়ি ফেরার পথে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সবাইকে এলোপাতাড়ি মারধর করে।’

তাঁর বড় মেয়ে ফাতেমা বলেন, ‘হামলাকারীরা আমাদের মারধরের পাশাপাশি পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেছে এবং আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। রডের আঘাতে আমার ছোট বোন মৌসুমীর মাথা ফেটে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম এনামুল হক বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD